Sunday, August 31, 2025

তোমার চোখের ভাষা

 তোমার চোখের ভাষা


রোজ রোজ বই পরতে ভালো লাগেনা

তোমার চোখের ভাষা রোজ পড়তে ইচ্ছে হয়

কেমন যেনো নেশা ধরানো ঘোর লাগানো 

কোথায় যেনো হারিয়ে যাই বারবার

ডুবে যাই আবার ভেসে ভেসে উঠি

হাবুডুবু খাই তোমার চোখের সমুদ্রে 

একটা কথা খুব জানতে ইচ্ছে করে 

আমি রোজই দেখি অনেক স্বপ্নের ভিড়

এমন স্বপ্ন কি লেগেই থাকে তোমার চোখে?

আমার কাছে কিছু স্বপ্ন ছিলো জমা

অনুমতি প্রার্থনা ছাড়াই জুড়ে দিয়েছি

তোমার স্বপ্ন আরও বড় হবে বলে।


তোমার চোখের ভাষা

 তোমার চোখের ভাষা রোজ রোজ বই পরতে ভালো লাগেনা তোমার চোখের ভাষা রোজ পড়তে ইচ্ছে হয় কেমন যেনো নেশা ধরানো ঘোর লাগানো  কোথায় যেনো হারিয়ে যাই বারব...